পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। পর্যটন এলাকা পরিদর্শনের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়লে এতে থাকা সব আরোহী নিহত হয়েছেন। রোববার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, বিমানটি পেরুর বিখ্যাত নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত ওই বিমানে মোট ১৩ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন। নাজকা লাইনস দেখার উদ্দেশ্যে যাওয়ার পথেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
কন্টেন্ট: সংগৃহীত

