প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় তিনি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

সৌদি যুবরাজের এই সফরের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেও বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর সৌদি সফরের চূড়ান্ত সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ করা হবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর কাছে যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।