পর্তুগালের সম্ভাব্য একাদশ: রোনালদোকে ঘিরে প্রত্যাশা

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল। নিজেদের উদ্বোধনী ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে লড়বে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবার দৃষ্টি থাকবে ৪১ বছর বয়সী মহাতারকা রোনালদোর দিকে।

কোচ রবার্তো মার্তিনেসের তত্ত্বাবধানে পর্তুগালের সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করবেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেসকে।

মধ্যমাঠে দলের খেলার ছন্দ ধরে রাখার গুরুদায়িত্ব থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের কাঁধে।

বিশেষ করে পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে আসা ভিতিনিয়া এবং জোয়াও নেভেসের ওপরই আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রাখার মূল দায়িত্ব অর্পিত হবে।

আক্রমণভাগে দুই উইংয়ে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা এবং পেদ্রো নেতোকে। আর স্ট্রাইকার হিসেবে একাদশে থাকবেন পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো।

পর্তুগালের সম্ভাব্য একাদশ:

  • দিয়োগো কস্তা (গোলরক্ষক)
  • জোয়াও ক্যানসেলো
  • রুবেন দিয়াস
  • গঞ্জালো ইনাসিও
  • নুনো মেন্দেস
  • ব্রুনো ফার্নান্দেজ
  • ভিতিনিয়া
  • জোয়াও নেভেস
  • বার্নার্দো সিলভা
  • ক্রিস্তিয়ানো রোনালদো
  • পেদ্রো নেতো