যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অদম্য মেধার পরিচয় দিয়ে জিপিএ-৫ পেয়েছেন চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ঋতু খাতুন। তবে এই সাফল্যের আনন্দ ছাপিয়ে তাকে ঘিরে এখন উচ্চশিক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঋতু হাকিমপুর ইউনিয়নের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে এখন দিশেহারা এই মেধাবী শিক্ষার্থী।
ঋতুর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঋতুর বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এসএসসি পরীক্ষা চলাকালীন কবির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে ঋতুর 'বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা' বিষয়ের পরীক্ষা ছিল। ওই দিন ভোররাতে তার বাবা হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরিবার ঋতুকে তখন বাবার মৃত্যুর খবর জানায়নি যাতে পরীক্ষায় কোনো প্রভাব না পড়ে।
চৌগাছা শহর থেকে ১০ কিলোমিটার দূরের গ্রাম হাকিমপুর থেকে ঋতুকে পরীক্ষা দিতে হতো চৌগাছা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পরই সে জানতে পারে বাবা আর বেঁচে নেই। জীবনের চরম শোকের সেই মুহূর্তে বাবাকে শেষ বিদায় জানিয়েই পরের পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছিল তাকে। বাবা হারানোর শোক সামলে নিয়ে শেষ পর্যন্ত সব পরীক্ষায় অংশ নেয় ঋতু। ১০ আগস্ট ফল প্রকাশের পর দেখা যায় সে জিপিএ-৫ পেয়েছে।
নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় ঋতু জানায়, বাবা বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। সে সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছে এবং নিজের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কার কথা ব্যক্ত করেছে। স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক শাহানা খাতুন জানান, ঋতু বরাবরই মেধাবী। অসুস্থ বাবা ও চরম দারিদ্র্য তার পড়াশোনায় বাধা হতে পারেনি। শিক্ষকরা আশা করছেন, ঋতু ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, কোনো শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা গেলে ঋতুর উচ্চশিক্ষা সহজতর হবে।
এই অদম্য মেধাবীর সাফল্যের বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। উপজেলা প্রশাসন ঋতুর পাশে থাকবে এবং তার উচ্চশিক্ষার বিষয়ে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।
ঋতুর পরিবার ও স্কুল সূত্রে জানা গেছে, ঋতুরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ক্যান্সার আক্রান্ত বাবাকে বাড়িতে রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু করে ঋতু। পরীক্ষা চলাকালীন ঋতুর বাবা কবির হোসেন বেশি অসুস্থ হয়ে পড়লে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা ছিল। সেদিন ভোর

