বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সংগঠন ছাড়ার সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী।
মু’তাসিম বিল্লাহ শাহেদী জানান, মঙ্গলবার সংগঠনের ষান্মাসিক কর্মসূচি উপলক্ষে আয়োজিত বৈঠকে সাদিক কায়েমসহ মোট নয়জন দায়িত্বশীলকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। তিনি আরও বলেন, এটি সংগঠনের নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ। সাধারণত ছাত্রত্ব ও সাংগঠনিক দায়িত্ব শেষ হওয়ার পর প্রতি ছয় মাস পরপর দায়িত্বশীল নেতাদের এভাবে বিদায় জানানো হয়।
বিদায় নেওয়া অন্য আট নেতা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
সংগঠন থেকে বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাদিক কায়েম। সেখানে তিনি লিখেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”
তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া সংগঠনের ষান্মাসিক কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে সাদিক কায়েমসহ মোট ৯ জন দায়িত্বশীলকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়েছে।

