ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

ঝিনাইদহের কালীগঞ্জে দেশজুড়ে আলোড়ন তোলা ৪ বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সরকারের বিশেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচারকাজ সম্পন্ন করার উদ্দেশ্যে মাত্র সাড়ে তিন মাস (১১০ দিন) সময়ের মধ্যেই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। গতকাল মঙ্গলবার এই অভিযোগ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত