শ্রীপুরে বৈষম্যবিরোধী হত্যা মামলায় পৌর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম মন্ডল বুলবুল শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মন্ডলের ছেলে।

জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী তিনটি হত্যা মামলা রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ৩টি হত্যা মামলা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত