শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা, নিহত ১৯ বন্দি ও কারারক্ষী

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই সংঘাতময় পরিস্থিতিতে শতাধিক কারাবন্দি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রাজধানী কলম্বোর উত্তরের নেগোম্বো হাসপাতালে মৃতদেহগুলো নেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক পুষ্পা গামলাথ সোমবার বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, সেখানে চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির লাশ আনা হয়েছে।

হাসপাতালের পরিচালক আরও জানিয়েছেন, সংঘর্ষে আহত শতাধিক বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৪: ৫০আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৪: ৫২

শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি কারাবন্দি।