বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরই এ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এবারের নিয়োগ পরীক্ষাটি আগের ধারাবাহিকতায় ১৯তম নিবন্ধন পরীক্ষা না হয়ে সরাসরি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে গণ্য হবে। কারণ হিসেবে জানানো হয়েছে, এবার শুধু যোগ্যতা যাচাই নয়, বরং সরাসরি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
নতুন এই নিয়োগ পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হতে পারে। প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের বহুনির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হলেও প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ শতাংশ।
প্রাথমিক বা প্রিলিমিনারি ধাপে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তিন ঘণ্টার লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।
প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকতে পারে। তবে পরীক্ষা পদ্ধতি, নম্বর বণ্টন এবং সিলেবাসের সুনির্দিষ্ট বিষয়গুলো বিধিমালা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রধান ও সহকারী প্রধান পদের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে, যা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন হতে যাচ্ছে।

