চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট (সোমবার) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর তিনটি ভিন্ন উপায়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেজাল্টশিট সংগ্রহ।
অনলাইনের মাধ্যমে ফল জানতে পরীক্ষার্থীদের educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়মে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও খুব সহজেই ফলাফল সংগ্রহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত

