ইরানের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল তেহরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনা শুরুর দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার (৩ আগস্ট) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।

ইসমাইল বাঘেই জানান, ইরান বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করছে। এই নির্দিষ্ট আলোচনায় অন্য কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণের সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিষয়গুলো এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে দেখা হবে।

এর আগে নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের দাবি করেছিলেন যে, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। যদিও তিনি সম্ভাব্য সেই আলোচনার স্থান বা অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল।

এর আগে শনিবার (১ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি চুক্তি চূড়ান্ত করার জন্য অতিরিক্ত সময় চেয়েছে, যার ফলে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি ছিল, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো সম্ভব হবে। তবে তেহরানের সাম্প্রতিক এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আনুষ্ঠানিক কোনো আলোচনা চলমান নেই।

কন্টেন্ট: সংগৃহীত