থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটা এই সহিংসতায় অন্তত ছয়জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ত্রাইরং ফিওফান জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে যে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুরুতে তিনি গুলির শব্দ শুনে ভেবেছিলেন হয়তো আতশবাজি ফাটানো হচ্ছে অথবা কেউ কোনো কিছু দিয়ে আঘাত করছে। তিনি বলেন, 'প্রথমে আমি ভাবিনি ওটা বন্দুকের গুলি ছিল। অনেকগুলো গুলির শব্দ হয়েছিল। তারপর সব থেমে গেল। তারপর আবার শুরু হলো।'
কন্টেন্ট: সংগৃহীত

