বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিষ্ঠানে কেবল যোগ্য ও মেধাবী ব্যক্তিরাই দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন।
