কাতার সরকারের উপহার দেওয়া নতুন একটি বিলাসবহুল এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে প্রথমবারের মতো ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই উড়োজাহাজটির অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। উড়োজাহাজটির মান ও বিলাসিতা দেখে মুগ্ধ ট্রাম্প মন্তব্য করেছেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না।’
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির একটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার উদ্দেশ্যে গত বুধবার নর্থ ডাকোটা সফর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সফরেই তিনি প্রথমবারের মতো কাতারের দেওয়া এই নতুন এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজটি ব্যবহার করেন।
