জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অভিযুক্ত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কাতার পুলিশ গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে দুদককে এ বিষয়ে অবহিত করা হয়। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর আদালতের নির্দেশে শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। অনুসন্ধানের পর ওই বছরের জুলাই মাসে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।
১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেওয়া শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

