বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, রাজস্থানের কোটা রেলস্টেশনে ট্রেনে ভ্রমণের সময় তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে দুইজন হরিয়ানার এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, প্রশিক্ষিত আততায়ীরা সুপরিকল্পিতভাবে এই হামলার ছক কষেছিল। টাইগার শ্রফকে হত্যা চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা।
অভিযুক্তরা অভিনেতা টাইগারের দৈনন্দিন রুটিন ও গতিবিধির ওপর নজর রাখছিল। সূত্রের খবর অনুযায়ী, প্রতি রোববার টাইগার জুহুর ফুটবল মাঠে খেলতে যান। এই রুটিন সম্পর্কে অবগত থাকায় অভিযুক্তরা মাঠ থেকে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করে। পুলিশের অভিযোগ, তারা মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি এলাকা হয়ে এসভি রোড ধরে অগ্রসর হয়। এর আগে, আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে তারা ব্যবহৃত মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর ট্রেনে পালিয়েছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে অভিযুক্তরা গুজরাটেও আশ্রয় নিয়েছিল বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ক্লাব থেকে বেরোতেই গাড়ি লক্ষ্য করে পর পর গুলি দুই যুবকের, ভয়ার্ত চিৎকার।

