স্বাস্থ্য অধিদপ্তরে ১১-২০তম গ্রেডের নিয়োগে অগ্রগতি জানতে চাইল মন্ত্রণালয়

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডের শূন্য পদের নিয়োগপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন তলব করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১২ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জনদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সরাসরি নিয়োগযোগ্য পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণির, অর্থাৎ ১১-২০তম গ্রেডের পদগুলোতে জনবল নিয়োগের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়গুলোর কাছে পাঠানো ওই চিঠিতে সুনির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পদগুলোতে ছাড়পত্র পাওয়ার তারিখ, ছাড়কৃত পদের মোট সংখ্যা, নিয়োগপ্রাপ্ত জনবলের হিসাব এবং নিয়োগের তারিখ। যদি নির্দিষ্ট কোনো পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হয়ে থাকে, তবে কেন তা সম্ভব হয়নি, তার কারণও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।

মন্ত্রণালয় থেকে দেওয়া নির্ধারিত ছক অনুযায়ী সব তথ্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগে জমা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যেই মূলত মন্ত্রণালয় থেকে এই বিশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি।