ক্যানসারে আক্রান্ত বৃষ্টির চিকিৎসায় ৩৫ লাখ টাকা প্রয়োজন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পরিচিত মুখ বৃষ্টি প্রামাণিক ক্যানসারে আক্রান্ত হয়েছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামে (বিআরইউডিএফ) যুক্ত ছিলেন। এই সংগঠনে সহসাংস্কৃতিক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন শেষে তিনি নির্বাচিত সভাপতি হন। প্রাণবন্ত উপস্থাপনার জন্যও ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। একাডেমিক কার্যক্রমের বাইরেও তার গঠনমূলক কর্মকাণ্ড, বিনয়ী আচরণের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে খুব পছন্দের ছিল। যেকোনো অনুষ্ঠানে তার উপস্থাপনা প্রাণবন্ত-সাবলীল। উপস্থাপনাগুণে অনুষ্ঠান প্রাণ লাভ করত। আমি উভয় সংগঠনের উপদেষ্টা থাকার কারণে অনেক কাজে তার সঙ্গে আমার যোগাযোগও ছিল। সে লেখাপড়া শেষে চাকরিতেও যোগদান করেছে।

বিশ্ববিদ্যালয় জীবনের বাইরেও তিনি রংপুর বন্ধুসভার যুক্ত ছিলেন এবং সংগঠনটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন শেষ করে পেশাগত জীবনে প্রবেশ করা বৃষ্টি প্রথমে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি ব্র্যাকের যক্ষ্মা কর্মসূচির প্রোগ্রাম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। উজ্জ্বল-উচ্ছল জীবনে নেমে আসে করুণ সুর।

ব্যক্তিগত জীবনে তাঁর বিয়ের প্রস্তুতি চলছিল। গত ৭ আগস্ট তাঁর বাগ্‌দান সম্পন্ন হয় এবং আগামী ১৩ ডিসেম্বর বিয়ের তারিখ নির্ধারিত ছিল। নতুন জীবনের পরিকল্পনা ও কেনাকাটার আনুষ্ঠানিকতার মধ্যেই তাঁর শরীরে ক্যানসার দানা বেঁধেছে বলে জানা যায়। জটিল এই ব্যাধি ধরা পড়ার পর বর্তমানে জীবন বাঁচানোর লড়াই শুরু হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, ভারতের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হবে। এই চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ৩৫ লাখ টাকা। তবে এত বিশাল অঙ্কের ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। এ কারণে বৃষ্টির সুস্থতায় চিকিৎসায় তহবিল সংগ্রহ শুরু করেছেন তাঁর বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এই ব্যয় নির্বাহ করার সামর্থ্য তার পরিবারের নেই।

আর্থিক সহায়তার তথ্য

  • বিকাশ (পারসোনাল)০১৮৬২৭৪৪৫৩৭ (বীথিকা সরকার, বৃষ্টির মা)
  • নগদ (পারসোনাল)০১৮৬২৭৪৪৫৩৭ (বীথিকা সরকার, বৃষ্টির মা)
  • ব্যাংক হিসাববৃষ্টি প্রামাণিক, হিসাব নম্বর: 0299101002562, পূবালী ব্যাংক লি., রংপুর শাখা, রংপুর (রাউটিং নম্বর: 175851450)

সহায়তা পাঠানোর ঠিকানা ও বিস্তারিত তথ্য donatebristi.xyz ওয়েবসাইট থেকেও জানা যাবে। এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ জানান, জটিল রোগ ধরা পড়লেও স্বাভাবিক জীবনে ফেরার আশাটুকু এখনো আছে এবং সবাই পাশে দাঁড়ালে বৃষ্টি চিকিৎসা শেষে আবার হাসি মুখে ফিরে আসবেন।