দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহিত করতে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল এবং একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট—এই দুই ধরনের গবেষণা প্রকল্পের আওতায় শিক্ষকদের ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। আগ্রহী শিক্ষকরা প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি পূরণ সাপেক্ষে আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা শেখার সুযোগ। ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
গবেষণা প্রকল্পের ধরন ও অনুদানের পরিমাণ
- প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখার জন্য সর্বোচ্চ ৭ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস অনুষদের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা।
- একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখার জন্য সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস অনুষদের জন্য সর্বোচ্চ ৮ লাখ টাকা।
আবেদনের যোগ্যতা
গবেষণা প্রকল্পের ধরনের ওপর ভিত্তি করে যোগ্যতার শর্তাবলি নির্ধারণ করা হয়েছে
- প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে অবশ্যই পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত দুটি প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
- একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক পদমর্যাদার হতে হবে। তাঁর স্বীকৃত ইনডেক্সড জার্নালে ন্যূনতম পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে, যার মধ্যে অন্তত দুটি প্রবন্ধে তিনি করসপন্ডিং অথর বা লাস্ট অথর হিসেবে দায়িত্ব পালন করেছেন এমনটি হতে হবে।
আবেদনের শর্তাবলি ও নিয়মাবলি
- প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদকাল হবে এক বছর।
- একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব দাখিল করতে পারবেন না।
- ইউজিসির অর্থায়নে চলমান কোনো প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত নতুন কোনো প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
- গবেষণা প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়ায় ইউজিসির প্রণীত নীতিমালা ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
- প্রস্তাবিত গবেষণা প্রকল্পের আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই গ্রহণ করা হবে; অন্য কোনো উপায়ে পাঠানো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ও বিস্তারিত নিয়মাবলি জানতে ইউজিসির নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির প্রস্তুতিতে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের অনলাইন কোর্স।
- আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন।
- নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
- আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত শর্তগুলো জেনে নিতে হবে।

