খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্দেশনায় তাঁকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে খিলগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) তেজগাঁও জোনের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।

