সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। গ্রুপ সেরা হওয়ার জন্য দলটির প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট, তবে নওশাদ মুসার শিষ্যরা মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোয় ভারত এখন ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে, মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গতকাল পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের ৩৯ মিনিটে। ভারত শতভাগ ৬ পয়েন্ট নিয়ে এখন শেষ চারে। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো্ বাংলাদেশের প্রতিবেশী দেশটি। দুই ম্যাচ খেলে শূন্য হাতে বিদায় নিল দলটি।
ম্যাচের ৩৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার ইউসুফের ভুলে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন আব্দুল রাবিহ। তাকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে নিখুঁত শটে মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করেন ভারতীয় ফরোয়ার্ড সুহাইল আহমেদ ভাট। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ব্যবধান ধরে রাখতে ভারতীয় রক্ষণভাগ ছিল তৎপর। ৫১ ও ৫৫ মিনিটে মালদ্বীপের আক্রমণের মুখে ভারতীয় গোলরক্ষক প্রিয়াংশ দুবে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে দক্ষতার সঙ্গে বল ক্লিয়ার করেন। ম্যাচের শেষদিকে মালদ্বীপের বদলি খেলোয়াড় হামদানের জোরালো শটও দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন দুবে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। সেমিফাইনালে ৯ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল কেবল ১ পয়েন্ট। ওই ম?্যাচে জোড়া গোল করেছিলেন সুহাইল। তাকে থামাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন ইউসুফ।

