প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েই এক নতুন ইতিহাস রচনা করেছে ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কুরাসাও। ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি তাদের প্রথম বিশ্বকাপ আসরেই ইকুয়েডরকে হতাশ করে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে।
গত রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৯০ মিনিটের এই খেলায় ইকুয়েডরের আক্রমণভাগকে রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। তিনি একাই ১৫টি সেভ করে ইকুয়েডরকে কোনো গোল করতে দেননি। এলয় রমের এই ১৫টি সেভের রেকর্ডটি ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো ম্যাচের ক্ষেত্রে সর্বোচ্চ। তার দৃঢ়তার ফলেই কুরাসাও তাদের বিশ্বকাপ যাত্রায় প্রথম পয়েন্টের স্বাদ পেলো।
