জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করবেন না শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য মন খারাপের খবর। প্রতি বছরের মতো এবার আগামী ২রা নভেম্বর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের বিশেষ আয়োজন ‘এসআরকে ডে’ থাকছে না। মূলত তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ফ্যান ক্লাবগুলোকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভক্তদের জন্য কিছুটা আশার কথা শুনিয়ে রাখা হয়েছে; সিনেমা মুক্তির আগে ভবিষ্যতে বড় কোনো আয়োজনে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করা হতে পারে।