টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী হলেন জাইনীন করিম

টরন্টোতে আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেত্রীর (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের জাইনীন করিম চৌধুরী। ৮ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত চলে এই চলচ্চিত্র উৎসব।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন। তার অনবদ্য অভিনয়ের ক্ষেত্রে নির্ভীকতা ও শারীরিক তীব্রতার প্রশংসা করেছেন উৎসবের বিচারকরা।