থ্রি ইডিয়টস সিনেমার সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন অভিনেতা আমির খান। পরিচালক রাজকুমার হিরানি বর্তমানে ছবিটির চিত্রনাট্য তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। আমির আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণটি দেখতে পারবেন।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে আমির খান ছাড়াও আর মাধবন, শরমন যোশী ও কারিনা কাপুর অভিনয় করেছিলেন। নতুন এই পর্বে র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী ঘটনাবলী তুলে ধরা হবে।