দুবাইয়ে কর্মস্থলে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফরহাদ হোসেন (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসী। তিনি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ওইদিন সকালে ফরহাদের এক সহকর্মী দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান ফরহাদ। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তবে ফরহাদের সাহসিকতায় ওই সহকর্মী প্রাণে বেঁচে যান।
ফরহাদের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী মৌসুমি আক্তার ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে চরম শোকে মুহ্যমান। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। মৌসুমি জানান, প্রায় চার বছর আগে সংসারের স্বচ্ছলতা ফেরাতে অটোভ্যান বিক্রি, ব্যাংক ঋণ ও ধারদেনা করে ফরহাদ দুবাই পাড়ি দিয়েছিলেন। বছরখানেক আগে ছুটিতে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে যোগ দেন।
স্থানীয়রা জানিয়েছেন, ফরহাদ ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। বর্তমানে ফরহাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে তার পরিবার নিশ্চিত করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দুবাইয়ে একটি কোম্পানিতে কাজ করার সময় তার এক সহকর্মী বিদ্যুতায়িত হন।
সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শে আসেন।
তার দুই সন্তানই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

