নদী গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১২ জন শিক্ষার্থী দুটি পৃথক ব্যাচে তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা এবং মেয়াদ শেষে একটি সনদপত্র পাবেন।
ইন্টার্নশিপের সময়সীমা ও আসন
প্রতিষ্ঠানটি ২০২৭ সালের জন্য দুটি মেয়াদে এই কার্যক্রম পরিচালনা করবে। প্রথম ব্যাচ পরিচালিত হবে জানুয়ারি থেকে মার্চ এবং দ্বিতীয় ব্যাচ এপ্রিল থেকে জুন পর্যন্ত। প্রতিটি ব্যাচে ছয়জন করে সর্বমোট ১২ জনকে সুযোগ দেওয়া হবে। চাকরির অভিজ্ঞতা নেই, সিভিতে তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ের যে যে কাজ।
আবেদনের যোগ্যতা ও বিষয়সমূহ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন। তবে এই ডিগ্রি অর্জনের সময়সীমা আবেদনের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছরের মধ্যে হতে হবে।
প্রযোজ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিকস, হাইড্রোলজি, পরিবেশ প্রকৌশল, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপের বিস্তারিত নিয়মাবলী ও বিজ্ঞপ্তি দেখতে প্রার্থীকেrri.gov.bdঠিকানায় ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
- আবেদন ফরমের লিংক।
- বিস্তারিত দেখুন https://rri.gov.bd/pages/notices/internship-notice-ozlo16-6ae836895703c40cec858d4f এই ঠিকানায়।
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।

