নিষিদ্ধ পান মসলার বিজ্ঞাপনের অভিযোগে আইনি নোটিশ পেলেন শাহরুখ-অজয়-টাইগার

নিষিদ্ধ পান মসলার পরোক্ষ বিজ্ঞাপন প্রচারের অভিযোগে বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষাবিষয়ক সংস্থা (এফডিএ)।

অভিযোগ রয়েছে, ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের আড়ালে মূলত নিষিদ্ধ তামাক ও পান মসলার প্রচারণা চালানো হচ্ছিল। এই প্রেক্ষাপটেই এফডিএ তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে।