বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ জন কর্মী নিয়োগ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ১০ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৪১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর মধ্যে রয়েছে উপসহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন), উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।

আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান কার্যক্রম ২১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০টা থেকে শুরু হয়েছে।

আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময় আগামী ২০ আগস্ট ২০২৬, বিকাল ০৪:০০টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, গত ২ জুন ২০২৪, ৪ আগস্ট ২০২৫ এবং ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।