ভারতীয় টেলিভিশনের পরিচিত অভিনেত্রী মাহি ভিজ সম্প্রতি নিজের অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করে নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘বিগ বস-২০’-এর সহ-প্রতিযোগী গুল্লু ও কনিকার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, পুরোনো প্রেমিকরা এখনো তাকে ভোলেননি। এমনকি তাদের অনেকেই মদ্যপ অবস্থায় ফোন করে মিস করার কথা জানান এবং স্বীকার করেন যে তার মতো সঙ্গী তারা আর পাননি। অভিনেত্রীর ভাষ্য, তারা বলেন- তার মতো কাউকে আর খুঁজে পাননি।
কথোপকথনের একপর্যায়ে গুল্লু জানতে চান সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মূল সিদ্ধান্ত কার থাকত। জবাবে মাহি জানান, অতীতের অনেক প্রেমিকই তাকে প্রতারিত করেছিলেন। অবশ্য কারও নাম প্রকাশ না করে তিনি রসিকতা করে বলেন, প্রেমিকদের প্রতারণা ঢাকা পড়ত না কারণ তার পেছনে যেন ‘ক্রাইম ব্রাঞ্চ’ লেগে থাকত।
প্রেমের সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ নিয়েও কথা ওঠে। অভিনেতা জয় ভানুশালির সঙ্গে মাহি ভিজের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। ২০১১ সালে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়েছিল এবং ২০১৭ সালে তারা রাজবীর ও খুশি নামের দুই সন্তানকে দত্তক নেন। চলতি বছরের ৪ঠা জানুয়ারি যৌথ বার্তার মাধ্যমে তারা বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তবে সম্পর্ক শেষ হলেও সন্তানদের যত্ন ও দায়িত্ব একসঙ্গে পালন করার প্রতিশ্রুতি বজায় রেখেছেন তারা। মজার ছলে মাহি বলেন, প্রেমিকদের প্রতারণার বিষয়টি তারা লুকাতে পারতেন না।

