শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য নিয়ে ভক্তদের কৌতূহল থাকাটা স্বাভাবিক। তবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা ভুল তথ্য অনেক সময় তারকাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। ঠিক এমনই এক বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সাদিয়া আয়মান। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে তার বয়সের তথ্যে ব্যাপক গরমিল দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। প্রেম-বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি অনেক সময় অনলাইনে থাকা ভুল তথ্যও তারকাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।
খোঁজ নিয়ে দেখা গেছে, গুগলের সার্চ প্রফাইলে সাদিয়া আয়মানের বয়স দেখানো হচ্ছে ৩৩ বছর। অনলাইনে প্রদর্শিত এই ভুল তথ্যের বিষয়টি দেখে অভিনেত্রী নিজেই বেশ অবাক হয়েছেন। ভক্তদের মাঝে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ভুল তথ্য সংশোধনের বিষয়ে করণীয় জানতে চেয়েছেন।
নিজের বয়স নিয়ে কোনো রাখঢাক নেই উল্লেখ করে সাদিয়া বলেন, তিনি সবসময় তার জন্মসাল ও বয়স নিয়ে খোলামেলা কথা বলেছেন। নিজের জন্মদিনের পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চলতি বছরের ১৭ই মার্চ তিনি ২৭ বছরে পদার্পণ করেছেন বলে জানিয়েছিলেন। তার মতে, বয়স কোনো গোপন করার মতো বিষয় নয়, বরং একে মর্যাদার সঙ্গে গ্রহণ করাটাই স্বাভাবিক। নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই কোনো লুকোছাপা রাখেননি জানিয়ে সাদিয়া বলেন, ‘আমি সর্বদা আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।’। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’।
নিজের বয়সের সত্যতা নিশ্চিত করে সাদিয়া আরও বলেন, তার এনআইডি, পাসপোর্ট এবং বিভিন্ন শিক্ষাগত সনদের তথ্য অনুযায়ী বর্তমানে তার বয়স ২৬ বছর। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এই বিবৃতির মাধ্যমে তিনি ভুল তথ্যের বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন। ছোট পর্দায় নিজের সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত হাসির মাধ্যমে দর্শকদের প্রিয় হয়ে ওঠা সাদিয়া আয়মান অনলাইনে তারকাদের তথ্য ভুল থাকার এই বিড়ম্বনা থেকে দ্রুত উত্তরণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। পোস্টে তিনি আরও স্পষ্ট করেন, ‘তবে এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬।

