চলমান ফুটবল বিশ্বকাপের শুরুতেই ফেভারিট স্পেন বড় ধরনের ধাক্কা খেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে কেপ ভার্দের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।
এবার স্পেনের প্রতিপক্ষ হিসেবে আসছে সৌদি আরব, যারা এবারের বিশ্বকাপেরও অন্যতম আলোচিত দল। সৌদি আরব তাদের আগের ম্যাচেই শক্তিশালী উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।
