রোববার লন্ডনের এক বিলাসবহুল ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশি ক্যাটারিং ও কারি শিল্পের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন’ (বিসিএ)-এর ১৯তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও নৈশভোজ। প্রায় ১২ হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্টের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি টানা ১৯ বছর ধরে ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের অর্জন ও সাফল্যের স্বীকৃতি দিয়ে আসছে। অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাইকমিশনার, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিসিএ’র দাবি, এই ১৯তম বছরটি তাদের যাত্রায় একটি বিশেষ মাইলফলক, যা বিট্রিশ অর্থনীতি ও সংস্কৃতিতে এই শিল্পের অবদানের প্রতিফলন ঘটায়। রোববার লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশি ক্যাটারিং ও কারি শিল্পের বৃহৎ সংগঠন ”বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) -এর ১৯ তম আ্যওয়ার্ড অনুষ্ঠান ২০২৬ ও নৈশভোজ। টানা ১৯ বছর ধরে বিসিএ অ্যাওয়ার্ডস বৃটিশ বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের সাফল্য ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এই অ্যাওয়ার্ডস শুধু ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দেয় না; বরং এমন একটি শিল্পের দীর্ঘ যাত্রাকেও তুলে ধরে, যা ব্রিটেনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশি রেস্টুরেন্ট ও হসপিটালিটি ব্যবসাগুলো কর্মসংস্থান সৃষ্টি করেছে, স্থানীয় কমিউনিটিকে সহযোগিতা করেছে, বিভিন্ন শহরের বাণিজ্যিক কেন্দ্রগুলোকে প্রাণবন্ত রাখতে ভূমিকা রেখেছে এবং যুক্তরাজ্যের কোটি কোটি মানুষের কাছে দক্ষিণ এশিয়ার। ২০২৬ সালের বিসিএ অ্যাওয়ার্ডস এসব অর্জনকে তুলে ধরার পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও আলোকপাত করবে। যে কারণে বিসিএ গঠন করা হয়েছে তাঁর কিছুই হচ্ছে না।
তবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে বিতর্কের জন্ম দিয়েছেন চ্যানেল এস-এর স্বত্বাধিকারী ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহি জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিওতে তিনি বিসিএ’র কার্যক্রম ও সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওতে মাহি জলিল অভিযোগ করেন, ৯৯.৯ শতাংশ সাংবাদিক শুধু বিনামূল্যে খাবার খাওয়ার আশায় অনুষ্ঠানে হাজির হন। তিনি আরও দাবি করেন, অনেকেই সপরিবারে সেখানে আসেন এবং অনুষ্ঠানের নিউজ কভার করার বিনিময়ে আপ্যায়ন নিশ্চিত করেন। অ্যাওয়ার্ড অনুঠানে আগত সাংবাদিক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে মাহি জলিল বলেন, ”৯৯.৯% সাংবাদিকদের দাওয়াত না দিলে তারা গিয়ে কাভার করবে না (অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নিউজ করবে না ) এর জন্য সবগুলো এসে ফ্রী খাওয়া দাওয়া করেন। কেউ কেউ বউ -বাচ্চাও নিয়ে আসেন কারণ এদের বাড়িতে ভাত নেই। এসময় অ্যাওয়ার্ড অনুঠান নিয়ে তিনি বলেন, এসব অনুষ্ঠানে আমরা এসে দেখি, এদের কারবার হলো এরা টকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে, এগোলো এই ইন্ডাস্ট্রীকে নষ্ট করা ছাড়া আর কিছু না। আমি যা বলেছি একেবারে সব সাংবাদিকদের উদ্দেশ্য নয়।
মাহি জলিলের মতে, এসব আয়োজনে অর্থের বিনিময়ে অ্যাওয়ার্ড কেনাবেচা হয়, যা পুরো ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাস্তবতা স্বীকার করতে ভয় পান বলেই আমার বক্তব্য পছন্দ করেন না। সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, বর্তমান সময়ে অসুস্থ মানুষকে সাহায্য করার চেয়ে ক্যামেরা বের করে ভিডিও করে ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ছে, যা বিংশ শতাব্দীর মূল্যবোধের পরিপন্থী। সবার উদ্দেশ্যে মাহি জলল আরো বলেন, আপনাদের আমার কথা ভালো লাগে না এর কারণ হলো আপনারা বাস্তবতা মেনে নিতে পারেন না।
এই অভিযোগের বিষয়ে বিসিএ প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই-এর প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করা হলে তিনি পরিচয় পাওয়ার পর কোনো মন্তব্য না করেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরে বিস্তারিত মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে মাহি জলিল জানান, ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়, বরং কমিউনিটির স্বার্থে তিনি এই বক্তব্য দিয়েছেন। তার মতে, বিসিএ যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তার প্রতিফলন ঘটছে না এবং সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম উদ্বেগজনক। তিনি বলেন, বিসিএ’র কাজ শুধু ছবি তোলার জন্য অ্যাওয়ার্ড দেয়া নয়, বরং কারি ইন্ডাস্ট্রিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো। বর্তমান সময়ে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়া এবং দক্ষ শেফ ও স্টাফ সংকটের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যথাযথ ট্রেনিং ও উদ্যোগ নেয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তার এই মন্তব্য সব সংবাদকর্মীর উদ্দেশ্যে নয়; একজন সাংবাদিকের কাজ হলো সত্য তুলে ধরা, কারো তাবেদারি করা নয়। এই কারী ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে নিয়মিত ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ শেফ ও অন্যান্য স্টাফ তৈরী করতে হবে, রেস্টুরেন্ট বন্ধের হাত থেকে বাচাঁতে হবে।

