মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসকে) খুলনায় ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা এখন অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তির যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
- বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ১৩ বছর ৬ মাস।
- শারীরিক মাপ: বালক ও বালিকা উভয় ক্ষেত্রেই উচ্চতা সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি (৫৬ ইঞ্চি) হতে হবে এবং ওজন স্ট্যান্ডার্ড মেডিক্যাল চার্ট অনুযায়ী থাকতে হবে।
পরীক্ষার সময়সূচি ও মানবণ্টন
- লিখিত পরীক্ষা: আগামী ২ জানুয়ারি ২০২৭ শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার মানবণ্টন: মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা ৫০, ইংরেজি ৫০, গণিত ৫০ এবং সাধারণ জ্ঞান ও আইকিউ অংশে ৫০ নম্বর থাকবে।
- মাধ্যম: শিক্ষার্থীরা বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
- মৌখিক, স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এমসিএসকের নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়ার প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্ট সাইজের ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট, জেপিইজি ফরম্যাট)।
- পরীক্ষার্থীর স্বাক্ষর (৩০০x১০০ পিক্সেল, সর্বোচ্চ ৭০ কিলোবাইট, জেপিইজি ফরম্যাট)।
- জন্মনিবন্ধন সনদ (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট, জেপিইজি ফরম্যাট)।
- প্রধান শিক্ষকের সনদ: ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল ও রোল নম্বর উল্লেখপূর্বক সনদ। ফলাফল প্রকাশিত না হলে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণস্বরূপ প্রধান শিক্ষকের সনদ সংযুক্ত করতে হবে।
- আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের পর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা জমা দিয়ে আবেদন নিবন্ধন নিশ্চিত করতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে।
প্রবেশপত্র সংগ্রহ ও অন্যান্য নির্দেশনা
- সঠিকভাবে আবেদন ফি জমাদানের পরই আবেদনটি গৃহীত হবে এবং প্রবেশপত্র প্রিন্ট করা সম্ভব হবে।
- আবেদনকারীগণ ৩০ ডিসেম্বর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭ রাত ১২টা পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন।
- প্রবেশপত্র সংগ্রহের সময় ট্র্যাকিং নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য স্কুলের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
- ৩.শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
- ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা।
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৭ সালে তিন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি।
- ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে।
- পাসপোর্ট সাইজের ছবি (সাইজ-৩০০ X ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট–JPEG)।
- স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ।

