যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন চারটি জোনাল শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু বুধবার দলীয় কার্যালয়ে এসব কমিটির অনুমোদন দেন। কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে অনুমোদিত কাগজপত্রের কপি তুলে দেন তারা। দপ্তরের চলতি দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন ঘোষিত কমিটিগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত এই শাখাগুলোর প্রত্যেকটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে পৃথক একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
ঘোষিত আংশিক কমিটির নেতৃত্বে রয়েছেন: বেডফোর্ড বিএনপিতে সভাপতি আলহাজ্ব তারু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এস এম ফটিক। মিল্টন কিন্স বিএনপিতে সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর শাহিদুর রহমান এবং সদস্য আব্দুল মতিন মজিদ।
এছাড়া কলচেস্টার বিএনপিতে সভাপতি ইশতিয়াক হোসেন দুদু, সিনিয়র সহ-সভাপতি মতিন মিয়া, সহ-সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক তারেকুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামস টিপু ও সাংগঠনিক সম্পাদক মাহবুব খান। ক্যামব্রিজ বিএনপিতে সভাপতি কামাল হোসেইন, সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবলু, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহবুব খান নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাওছার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া এবং সদস্য শাহিন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দিন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, শহিদুল ইসলাম মামুন, মো. ফয়জুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, হাসনাত কবির খান রিপন, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফেরদৌস আলম, সেলিম আহমদ, শামীম আহমেদ ও খিজির আহমদ।

