রাজধানীতে সাবেক দুই মেয়রসহ তিন আওয়ামী লীগ নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।

মামলার এজাহার অনুযায়ী, ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সদস্য অবৈধ মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলির দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়।