সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের অনুলিপি পাওয়ার অপেক্ষা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, ঘটনাটি ২০২৩ সালের এবং সরকার ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘‘এটা ২০২৩ সালের ঘটনা।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদির বিভিন্ন এলাকায় কারাবন্দী অনেক বাংলাদেশির তালিকা নিয়মিতভাবে পাওয়া যায় এবং মন্ত্রণালয় সেগুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছে। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে জানিয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে মাত্র আধা বেলার ব্যবধানে প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা ও বায়তুল মোকাররমের খতিব দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাকে নিয়ে কথা বলা এখন কেবল সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না।

