শারদীয় দুর্গাপূজায় মাছরাঙায় বিশেষ নাটক ‘রাধিকা’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘রাধিকা’। নাটকটি রচনা করেছেন আমানুল হক হেলাল এবং পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী ও জয়রাজ।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দরিদ্র ঘরের অত্যন্ত মিষ্টি স্বভাবের মেয়ে রাধিকা। নিজের সুন্দর রূপের কারণে নানা প্রতিকূলতার শিকার হয় রাধিকা। জেলে পরিবারের ছেলে মাধব তার প্রেমে পড়ার পর নাটকের গল্প নতুন মোড় নেয়।