বলিউড সুপারস্টার সালমান খানকে ফের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরিচয়ে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর অডিও বার্তায় কেবল সালমান নন, তার সহকর্মী তারকা ও পরিবারের সদস্যদেরও নিশানা করা হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, এই অভিনেতার সঙ্গে কাজ করলে তার পরিণাম হবে মারাত্মক। গ্যাংয়ের নিষেধাজ্ঞা অমান্য করায় আরেক তারকা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করার দাবিও তোলা হয়। এরপর থেকেই তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
সালমানকে কেন্দ্র করে চলা এসব হুমকির মাঝেই মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা তিন দুষ্কৃতকারী এই হামলা চালায়। এতে টাইগার অল্পের জন্য রক্ষা পেলেও তার গাড়িচালক আহত হন। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে সালমানের এই দীর্ঘ বিরোধ চলে আসছে। এর আগে ২০২৪ সালে এই অভিনেতার ঘনিষ্ট সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী নিহত হওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

