শিউলি ফুল খুঁজতে গিয়ে ভক্তদের মিষ্টি প্রশংসায় ভাসলেন পরীমণি

শরতের স্নিগ্ধ শিউলি ফুলের প্রতি নিজের অনুরাগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনুরাগী ও অনুসারীদের দারুণ সাড়ায় ভাসছেন ঢালিউড তারকা পরীমণি। ফুল খোঁজার বিষয়ে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেওয়ার পর ভক্তদের মিষ্টি মন্তব্যে মুখরিত হয়ে ওঠে তার ফেসবুক পেজ।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। স্ট্যাটাসটির সঙ্গে তিনি ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও যুক্ত করেন। অভিনেত্রীর এই পোস্ট নজর কাড়ার পাশাপাশি শিউলি ফুল নিয়ে তার এমন গভীর ভালো লাগার বিষয়টি দ্রুতই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

তার এই পোস্টটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। পরীমণির ফুলের সন্ধানে বের হওয়ার চেয়ে ভক্তদের কাছে তাকে নিয়ে করা মন্তব্যগুলোই মূল আলোচনায় পরিণত হয়। অনেক অনুরাগী তাকেই শিউলি ফুলের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে থাকেন।

মন্তব্যের ঘরে এক ভক্ত লেখেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ অন্য একজন মন্তব্য করেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ একই সুর মিলিয়ে আরেক অনুরাগী লেখেন, ‘ফুল ফুলকে খুঁজে।’ প্রিয় তারকার প্রতি ভালোবাসা ও শরতের ফুলের স্নিগ্ধতা মিলেমিশে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছে।