শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: ডা. জাহেদ উর রহমান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে দেশে আসতে হবে না, বরং সরকার তাকে ধরে আনার প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কি না, তা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা করছেন। তবে বিষয়টি ভারতের ওপর চাপ সৃষ্টির জন্য নয়, বরং এটি একটি আইনি প্রক্রিয়া। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এই বিষয়টি শর্ত হিসেবে যুক্ত হয়েছে, তখন সরকার এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, তার আপিল করার সুযোগ এখন আর নেই। বিচার পুনর্বিবেচনার জন্য যে সময় প্রয়োজন, তাও অতিক্রান্ত হয়েছে। তাই টেকনিক্যালি এখন পরিস্থিতি এমন যে, তিনি দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। সরকার তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর। চাকরির আরও তথ্য: আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই— মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেয়া হয়েছে উই হ্যাভ টেক ইট সিরিয়াসলি। চাকরির আরও তথ্য: উনি এসে আপিল করে তার যে বিচার হয়েছে, সেটা যে পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নেই তার’—উল্লেখ করেন তিনি।