সিরাজগঞ্জে বিলুপ্তির পথে গরু দিয়ে সনাতন হালচাষ পদ্ধতি

কালের পরিক্রমায় সিরাজগঞ্জের কৃষিক্ষেত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষের ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় যান্ত্রিক কৃষির প্রসারে এখন গরু-লাঙ্গলের বদলে ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যবহার বেড়েছে। একসময় যে চাষাবাদের কথা গরু ছাড়া ভাবাই যেত না, এখন তা কেবলই স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। কাজীপুর ইউনিয়নের প্রবীণ কৃষক আব্দুস সামাদ জানান, অতীতে দুমকি এলাকার প্রায় প্রতিটি ঘরেই গরু পালন করা হতো, যা ছিল পরিবারের সদস্যের মতো। এই গবাদি পশু দিয়ে তখন একরের পর একর জমি চাষ হতো। দেশের অনেক জায়গায় আধুনিকতার সুবাতাস বইছে এতে মানুষ সুবিধাগুলো পাচ্ছে সহজেই। কৃষি প্রধান সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ আর মই দেওয়া দৃশ্য ছিলো প্রচলিত। বাড়ি থেকে বেড় হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙ্গল কাঠের হাতল আর বাঁশ অথবা কাঠের জোয়াল মাধ্যমে গরুর কাঁধে তুলে দিয়ে জমি চাষ করছে। এখন আর কৃষকরা কাকডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যায় না। এতে করে চাষের মৌসুমে তাদের আয়ের একটা ব্যবস্থাও হতো।

কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, এই পদ্ধতিকে পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী হিসেবে বর্ণনা করেন।

তবে তিনি উল্লেখ করেন, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কম সময়ে ও কম খরচে চাষাবাদ করা সম্ভব হওয়ায় এর চাহিদা বাড়ছে। অবশ্য এই পরিবর্তনের সাথে সাথে কৃষিতেও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সদর থানার বনবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল কাদের মুন্সীর মতে, গরু দিয়ে হাল চাষের অনেক সুবিধা ছিল। সেই সময়ে জমিতে ঘাস কম হতো এবং গরুর গোবর থেকে প্রাপ্ত জৈব সার মাটির উর্বরতা বাড়াতো। তিনি জানান, হালের গরুর গোবর সরাসরি জমিতে ব্যবহার করায় ফসলের গুণগত মান ও স্বাদ অনেক ভালো হতো। সেই অগ্রযাত্রা থেকে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও।

আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে কৃষকের পরিশ্রম ও সময় বাঁচলেও মাটির গুণাগুণ নিয়ে উদ্বেগ বাড়ছে। কামারখন্দের ধলেশ্বর গ্রামের কৃষক কান্টা সরকার জানান, আগে যাদের নিজস্ব গরু ছিল না, তারা অন্যদের কামলা দিয়ে বা গরু ধার নিয়ে সময়মতো জমি চাষ করিয়ে নিতে পারতো, যা গ্রামীণ অর্থনীতিতে পারস্পরিক সহমর্মিতা তৈরি করতো। কিন্তু এখন পাওয়ার টিলার বা ট্রাক্টরের ব্যবহার বাড়ায় সেই সামাজিক বন্ধন ও ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে গেছে।

বর্তমানে কিছু স্থানীয় কৃষক তাদের সাধ্যমতো এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করলেও যান্ত্রিকতার দাপটে তা দিন দিন কঠিন হয়ে পড়ছে। সচেতন মহলের মতে, গরু দিয়ে হাল চাষের সময় ব্যবহৃত জৈব সার বাড়ির শাকসবজি উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো, যা এখন আর পাওয়া যাচ্ছে না। এই গ্রামীণ ঐতিহ্য ও গরু পালনের ধারা টিকিয়ে রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভবিষ্যতের কৃষিব্যবস্থায় আরও বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।