৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সাধারণ

এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি ছুটি পালিত হবে। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রিসভার এই অনুমোদনক্রমে এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি বহাল থাকবে।