৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফলাফল ঘোষণা করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার্থীরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা টেলিটক মোবাইল থেকে এসএমএস পাঠানোর মাধ্যমে তাদের পরীক্ষার বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে।
উল্লেখ্য যে, ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে সর্বমোট ২ হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫টি।
কন্টেন্ট: সংগৃহীত

