ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে প্রতিবছর ৫ আগস্ট এই দিবসটি পালন করা হয়।

বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সকালে জেলা শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও এর নেতৃত্বে জেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহরের বাসস্ট্যান্ড গোলচত্ত্বরে অবস্থিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ উপস্থিত হন। সেখানে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত