ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর সরাসরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে। যেসব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাদের খুঁজে বের করার কঠোর অঙ্গীকার করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে, সামরিক বাহিনী তাদের বিপুল পরিমাণ মজুত বজায় রেখেছে এবং দ্রুতগতিতে উৎপাদন বাড়ানোর কাজ চলছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের।
তিনি আরও যোগ করেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো বর্তমানে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক প্ল্যান্ট ও কারখানা তৈরি করছে বলে তিনি দাবি করেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অঙ্গীকার করেছেন। তিনি লিখেছেন, এই রাষ্ট্রদ্রোহী বিবৃতির তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হবে।
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১: ০৪আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১: ০৭

