অস্ট্রেলিয়ায় বিশেষ সম্মাননায় ভূষিত প্রবাসী সমাজকর্মী মাসুম বিল্লাহ

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাসুম বিল্লাহকে ‘নর্দান টেরিটরি ভলান্টিয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬’-এর ‘চিফ মিনিস্টারস ভলান্টিয়ার অব দ্য ইয়ার – সেন্ট্রাল অস্ট্রেলিয়া’ ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। ভলান্টিয়ারিং এনটি এবং নর্দান টেরিটরি সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজনে মাসুম বিল্লাহর দীর্ঘদিনের মানবিক নেতৃত্ব ও কমিউনিটি উন্নয়নের নিরলস প্রচেষ্টাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে Northern Territory Volunteer of the Year Awards 2026-এ “Chief Minister’s Volunteer of the Year – Central Australia” ক্।

সাংবাদিকতা, ব্যবসা ও টেলিভিশন উপস্থাপনার মতো বিভিন্ন পেশায় যুক্ত থেকেও তিনি নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। তার এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। এর আগেও তিনি করোনাকালীন সময়ে কমিউনিটির মানুষের জন্য বিশেষ ভূমিকা রাখায় অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্কের কাছ থেকে ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন।

নিজের এই মনোনয়ন প্রসঙ্গে মাসুম বিল্লাহ বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। তিনি ভলান্টিয়ারিং এনটি, নর্দান টেরিটরি সরকারসহ তাকে অনুপ্রাণিত ও সহযোগিতা করা সকল মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মতে, এই অর্জন কেবল একক কোনো ব্যক্তির নয়, বরং এটি পুরো কমিউনিটির সম্মিলিত সাফল্যের প্রতিফলন।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে সামাজিক, মানবিক এবং কমিউনিটি উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখতে অনুপ্রাণিত করবে। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি আগামী দিনেও তার সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।