সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তারা শেষবারের মতো প্রিয়জনদের নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।
জানাজায় নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং আত্রাই থানার ওসি মাহবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া মোট নয়জনের মরদেহ দেশে পৌঁছায়। এর মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারকে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত বাকিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। চাকরির আরও তথ্য: এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে আসে।

