ভবিষ্যতের তারকা তৈরির পরিকল্পনায় ১৯ বছর বয়সী মিডফিল্ডার সার্জিও মার্টিনেজকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেসিং সান্তান্দারের এই তরুণকে পেতে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব ও সৌদি আরবের দলগুলোর তীব্র আগ্রহ ছিল। শেষ পর্যন্ত প্রায় ৩৫ লাখ ডলারের বেশি মূল্যের চুক্তিতে তাকে দলে টেনেছে রিয়াল। রিলিজ ক্লজের পুরো অর্থ এক কিস্তিতে পরিশোধ করতে রাজি হওয়ায় দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে স্প্যানিশ জায়ান্টদের নতুন অধ্যায়ে পা রাখছেন মার্টিনেজ।
চুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা
- মার্টিনেজের সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত।
- ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার আপাতত মূল দলে সুযোগ পাচ্ছেন না।
- তিনি রিয়ালের যুবদল কাস্তিয়ায় নিজেকে গড়ে তুলবেন এবং তৃতীয় বিভাগের দল ও মূল দলের সঙ্গে সময় ভাগ করে নেবেন।
রেসিং সান্তান্দারে মার্টিনেজের যাত্রা
মাত্র ১০ বছর বয়সে রেসিং সান্তান্দারে যোগ দিয়েছিলেন মার্টিনেজ। অনূর্ধ্ব-১১ বি দল থেকে শুরু করে ধাপে ধাপে মূল দলে উঠে আসেন তিনি। সিনিয়র দলের হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। তার এই ধারাবাহিক উন্নতিই রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের নজর কেড়েছে। এখন দেখার বিষয়, রিয়ালের যুব কাঠামোয় নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই তরুণ প্রতিভা।

