দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন/প্রোডাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন এবং নির্বাচিত হলে যেকোনো কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীকে অবশ্যই বিএসসি বা এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
- প্ল্যান্ট পরিচালনায় বলিষ্ঠ দক্ষতা, উৎপাদন কার্যক্রম ও শিল্প-প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক।
- সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে।
এক নজরে নিয়োগ তথ্য
- প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।
- পদসংখ্যা: ৫টি।
- চাকরির ধরন: পূর্ণকালীন।
- বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া
নির্বাচিত কর্মীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, দুপুরের খাবার, ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এছাড়া ছুটির বিনিময়ে অর্থ এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধাও রয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুসরণ করুন। মনে রাখতে হবে, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর ২০২৬।

